1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাছমিনা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাছমিনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চাকুরী জীবন শুরু করেন। তিনি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে সোমবার (১৮ সেপ্টেম্বর) মোসাঃ তাছমিনা খাতুন সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এরপর নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর গোডাগাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালনের পর বাঘেরহাটের কচুয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।

এক কন্যাসন্তানের জননী তাছমিনা খাতুনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর। তার স্বামী গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

নবাগত ইউএনও মোছাঃ তাছমিনা খাতুন বলেন,আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই মিলে কাজ করলে সেই কাজ সহজ হয়। সকলে মিলে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে। সততা, দেশপ্রেম, পেশাদারিত্ব এই তিনটির সমন্বয়ে যদি আমি বা আমরা কাজ করতে পারি, তাহলে সরকারের উন্নয়নের যে অভিষ্ট লক্ষ্য আমরা সে লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারবো। সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অভিযাত্রা সেটি যথাযথভাবে বাস্তবায়ন হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট