1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের রহিমপুর হাইস্কুলের সহকারী শিক্ষককের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানীর অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

নাটোরের লালপুরের রহিমপুর হাইস্কুলের সহকারী শিক্ষককের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানীর অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন(লালপুর)নাটোর……………………………………………….

নাটোরের লালপুর উপজেলার রহিমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে একই স্কুল হতে ২০২০ সালে এসএসসি পাশ করা এক সাবেক ছাত্রীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে ঈশ্বরদী যাওয়ার কথা বলে পার্কে ডেকে নিয়ে কু-প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেন মর্মে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, সাবেক ওই স্কুল ছাত্রীর বুদ্ধিমত্তায় তার বন্ধুদের সহায়তায় নিজেকে রক্ষা করেন। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষকের এমন কর্মকান্ডে এলাকায় সাধারণের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। শিক্ষকের এমন কর্মকান্ডের উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। বিদ্যালয়ের সহকারি শিক্ষকের এমন মনোভাবে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে সহকারি শিক্ষক শফিকুল ইসলাম জানায়, আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসোনো হয়েছে। এ বিষয়ে রহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাবুদ আলী বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

এ বিষয়ে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান লালপুর থানার অফিসার ইনচার্জ উজ্জল হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট