1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোফাজ্জল হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে। রবিবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জে নতুন ব্রীজ (শেখ হাসিনা সেতু) সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নতুন ব্রীজ এলাকায় একটি ট্রলি পিছন থেকে টেম্পুকে ধাক্কা দিলে টেম্পু থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোফাজ্জল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট