1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে। র‌্যালিটি শিবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে শেষ হয়। উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।

এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানগণনও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন কর হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট