1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরের ৫টি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা! - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা

রাজশাহীর তানোরের ৫টি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা!

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সোহানুল হক পারভেজ, তানোর, রাজশাহী……………………………………

রাজশাহীর তানোর উপজেলার পাঁচটি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেয়া বাল্যবিয়ে মুক্ত গ্রামগুলো হলেন, তানোর পৌরসভার ধানতৈড়, মুণ্ডুমালা পৌরসভার মাহালীপাড়া, পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর, সরনজাই ইউনিয়নের সরকার পাড়া ও তালন্দ ইউনিয়নের দেবীপুর গ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হেসেন বলেন, আজ থেকে এই পাঁচ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে পর্যায়ক্রমে তানোর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা হবে। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাইকে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, তানোর পৌর প্যানেল মেয়র আরব আলী ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট