1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আয়েন উদ্দিন এমপি হচ্ছেন, পবা-মোহনপুরবাসীর দর্পণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আয়েন উদ্দিন এমপি হচ্ছেন, পবা-মোহনপুরবাসীর দর্পণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি………………………………………….

আয়েন উদ্দিন এমপি হচ্ছেন রাজশাহীর পবা-মোহনপুর বাসীর দর্পণ। ২০১৪ সালের ৫ই জানুয়ারী মোহনপুরে আওয়ামীলীগ পরিবারে  যে ফুলটি ফুটেছিল সে ফুলটি ফোটার সাথে সাথে পবা-মোহনপুরের অগনিত মানুুষ এবং তরুন /নতুন প্রজন্ম বঙ্গব্ন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নই শুধু দেখা শুরু করেনি, বরং নতুনভাবে বঙ্গব্ন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নের্তৃত্ব দেয়ার স্বপ্নে নিমজ্জিত। তেমনি ভাবে আজ রাজশাহী বাসিও ঠিক একই স্বপ্ন দেখছে তাদের প্রিয়নেতা রাজশাহী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুঃসময়ে তুখোড় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, রাজনীতিবিদ, ও পর পর দুই বার আওয়ামীলীগ থেকে নির্বাচিত রাজশাহী -৫৪,পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপিকে ঘিরে।

স্হানীয় নির্বাচনে পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, নৌকা প্রতীক নিয়ে সব গুলোতে এমপি আয়েনের প্রচেস্টায় জয়যুক্ত হওয়ার সক্ষম হয়েছে। মোহনপুরে ৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টিতে ১ টি পৌরসভা, ১টি উপজেলা পরিষদ সব কয়টিতেই আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আয়েন উদ্দিন এমপি হওয়ার পূর্বে রাজশাহীর এই অঞ্চল গুলোতে স্হানীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ হতে পারেনি। সেই সময় এই এলাকা গুলো খুব অবহেলিত অবস্হায় ছিল। তাই পবা-মোহনপুর বাসী মনে করেন,এমপি আয়েন উদ্দিন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্যই এই নেতার আর্বিভাব হয়েছে। এখন তৃনমূল পর্যন্ত পবা-মোহনপুরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো এখন অনেক বেশি শক্তিশালী ও চাঙ্গা হয়েছে।

তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ লোকজন আরও মনে করেন দলীয় কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন শাখা প্রশাখায় আয়েনের অপরিসীম বিচরণ রয়েছে।গত ১৫ই আগষ্ট “জাতীয় শোক দিবস উদযাপন”এমপি আয়েনের নের্তৃত্বে প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভা গুলোতে শোক সভায় জনগণের উপস্হিতি জনসমুদ্রে রুপান্তরিত হতে দেখা গেছে।এবং পবা-মোহনপুরে প্রতিটি এলাকায় সার্বিক ভাবে উন্নয়নের ছোঁয়া লক্ষ্য করা গেছে।

রাস্তাঘাট,হাটবাজার,স্কুল,কলেজ, মাদ্রাসা,মসজিদ,মন্দির এই সকল কিছুর উন্নয়ন সম্ভব হয়েছে আওয়ামীলীগের সভাপতি  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উত্তরসূরি নৌকার মাঝি এমপি আয়েন উদ্দিনের প্রচেষ্ঠায়। প্রতিবছর মুসলমানদের ধর্মীয় বড় উৎসব দুই ঈদে খাদ্য ও বস্ত্র বিতরণ করতে দেখা যায়, আরও দেখা যায়, মোহনপুরের সনাতন সম্প্রদায়দের সার্বিক ভাবে সহযোগিতা ও বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতিবছর হিন্দু ধর্মাবলীর লোকজনদের মাঝে আয়েন উদ্দিন এমপি ব্যাক্তিগত নিজস্ব তহবিল হতে বস্ত্র বিতরণ করে থাকতে দেখা যায়।

এছাড়াও সনাতন  সম্প্রদায় গোষ্ঠীর সাথে সব সময়  বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখতে দেখা যায়।সেহেতু সনাতন সম্প্রদায়ের সাধারণ লোকজন,দলীয় তৃনমূলের নেতাকর্মী,  জনপ্রতিনিধিরা,  কৃষক,শ্রমিক সামনের দিনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতীকে তৃতীয় বারের মত আবারও পবা-মোহনপুরের রুপকার হিসাবে আয়েন উদ্দিনকেই এমপি হিসাবে দেখতে চান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট