1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের বিলমাড়িয়াতে জমি সংক্রান্ত বিরোধে গোলাগুলি, মহিলাসহ আহত-৪ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোরের লালপুরের বিলমাড়িয়াতে জমি সংক্রান্ত বিরোধে গোলাগুলি, মহিলাসহ আহত-৪

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন,(লালপুর) নাটোর ……………………………………….

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনায় চেষ্টা মহিলাসহ গুলিবিদ্ধ হয়েছে ৪(চার)জন। রবিবার (৩রা সেপ্টেম্বর ২০২৩) সকাল ৬টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, রসুলপুর গ্রামের রহমত আলীর ছেলে রাজ্জাকের সাথে বাকনাই গ্রামের আবু বকর(৫৫)এর রসুলপুর মৌজার জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় আবু বকরের পক্ষে বাকনাই গ্রামের বাবু(৩০),আমানুল (৩৫), মোহরকয়া গ্রামের মহসিন(৪৫),আওয়াল (২০),হাসেম(৪০), কবির(৪৫)গন অবৈধ অস্ত্রসহ জমি দখল করার জন্য রসুলপুর মৌজাই গেলে আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন ধাওয়া করলে বাবুর হাতে থাকা অবৈধ শর্টগান দিয়ে এলোপাথাড়ি গুলি করলে মোহরকয়া গ্রামের আফাজ আলীর ছেলে আসাদ (৩০), ফজলের ছেলে বজলুর রহমান(৩৩),শাহাদাতের ছেলে হান্নান (৪০),এবং আফাজ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০)গুলিবিদ্ধ হয়। পরে আহতদের আত্মীয়-স্বজন তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আসাদ, বজলু ও হান্নানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আসাদ ও হান্নানের বাম পায়ের উরুতে বজলুর ডান পায়ে উরুতে ও হাসিনার মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়। হাসিনা লালপুর উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সে ভর্তি আছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট