1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে আখ চাষী ও কমরেড নেতা শহীদ আব্দুস সালামের ৩০তম মৃত্যু বার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

নাটোরের লালপুরে আখ চাষী ও কমরেড নেতা শহীদ আব্দুস সালামের ৩০তম মৃত্যু বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………

 

নাটোরের লালপুরে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির আয়োজনে আখচাষী ও ওয়ার্কার্স পার্টির নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২২শে জুন ২০২২) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ কমরেড নেতা আব্দুস সালামের করব জিয়ারত শেষে উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলস্ গেট চত্বরে তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও লালপুর উপজেলা যুবমৈত্রীর সভাপতি আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক বাবু সুকুমার সরকার, সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, আখচাষী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন,নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট আব্দুল রব, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ ।

 

উল্লেখ্য যে,১৯৯২ সালের ২২জুন সকাল ১০টায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেটের সামনে তৎকালীন স্থানীয় জনপ্রিয় আখচাষী ও কমরেড নেতা আব্দুস সালামকে সন্ত্রাসীরা গুলি করে নির্মম ভাবে হত্যা করেছিল।#

সান/১৪

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট