1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে স্বর্ণ, টাকা ও মটরসাইকেল সহ ৪ আসামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাচোলে স্বর্ণ, টাকা ও মটরসাইকেল সহ ৪ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ নাসিম, স্টাফ রিপোর্টার…………………………………………………

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক ২টি চুরির ঘটনায় স্বর্ণ, টাকা, মটরসাইকেল ও চাকু সহ ৪ আসামিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।

 

গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বারঘরিয়া লক্ষীপুর মাস্টারপাড়ার, দুলাল এর ছেলে আরিফুল ইসলাম ভটা (৩১), শিবতলা মালোপাড়া গ্রামের শ্রী সম্ব সরকার এর ছেলে শ্রী সুমন (৩৮), বড় ইন্দ্রারা মোড় পাড়ার কালাম এর ছেলে মোবারক হোসেন (৩৪), ভেলুর মোড় লইলাপাড়া গ্রামের মেরাজ আলীর ছেলে শাজাহান আলী (২৭)।

 

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নাচোল থানায় পৃথক ২টি চুরির ঘটনায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ছাইদুল হাসান, পিপিএম-সেবা সরাসরি দিক নিদের্শনায় ও আমার নেতেৃত্ব গতকাল শুক্রবার রাতে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর থানা এলাকায় এবং রাজশাহী মহানগর মতিহার থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য ও হেফাজতে থাকা মোট ৫ ভরি ৫ আনা স্বর্ণ, চোরাই স্বর্ণ বিক্রির ৪৩ হাজার ৮শ’ টাকা, চোরাই কাজে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়। পরবর্তী অভিযান অব্যাহত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট