1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠতি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

ধামইরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চুড়ান্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলার শেষ পর্যায়ে ট্রাইবেকারে খেলা সমাপ্ত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে উত্তর চৌঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে আগ্রাদ্বিগুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী টিম চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় বিজয়ী দলের দলনেতার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

ধাামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ওসি বাহাউদ্দিন ফারুকী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান (বকুল), সাধারণ সম্পাদক শাহজাহান কবির, উপস্থাপক প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম রঞ্জু, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আতিয়ার রহমান রতন, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী দুই দল আগামীতে জেলায় অংশ গ্রহণ করবেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট