1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার তালায় ভূমিহীন ও গৃহহীনরা পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

খুলনার তালায় ভূমিহীন ও গৃহহীনরা পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জহর হাসান সাগর, তালা, খুলনা থেকে………………………………..

 

আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আশ্রয়ণ ২প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসাবে তালা উপজেলা প্রশাসনে আয়োজনে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

 

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোর্য়দ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

 

এসময় জেলা প্রশাসক জানান, জেলার ৭টি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি এবং ৪র্থ পর্যায়ে ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ ধাপের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ২১৯ ঘর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

 

জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দুটি উপজেলাকেও ভূমিহীনমুক্ত ঘোষনা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট