1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও করতে হবে-পোরশা উপজেলা চেয়ারম্যান মোরশেদ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও করতে হবে-পোরশা উপজেলা চেয়ারম্যান মোরশেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………..

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তোমরা ভবিষ্যতে হবে ভালো একেকজন খেলোয়াড়। তোমরা ভাল খেলে দেশের সুনাম বয়ে আনবে। বিগত সাফ গেমসে ফুটবলে অংশ গ্রহণ করে এদেশের মেয়েরা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। তোমারাও একদিন এরকম হবে। নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেযারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিশু শিক্ষার্থীদের উদ্যেশে কথাগুলি বলেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়ালেখার উন্নতির পাশাপাশি খেলাধুলা উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমি আমাদের এ উপজেলায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনায় পড়ালেখা ও খেলাধুলায় উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

 

সম্প্রতি অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল ফাইনাল খেলায় রানার্সআপ হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনি ফুটবল উপহার দেন। এসময় প্রধান শিক্ষক আব্দুস সবুর সহ সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট