1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

পত্নীতলায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………..

পত্নীতলায় উপজেলার উত্তর রামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার স্কুল মিল্ক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ৪৭ নওগাঁ ২  আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার‌, নজিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস‌‌ চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ  মুনিরুজ্জামান।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শিহাব উদ্দিন শাকিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত অধক্ষ নূরুদ্দীন, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ , প্রধান শিক্ষক সদর উদ্দিন, আওয়ামীলীগের নেত্রীবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সূধীজন প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল মিল্ক খাওয়ানো কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট