1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীর বাগমারায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি………………………………………………

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় পালিত হলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়।

 

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

প্রধান অতিথি বলেন, বাগমারায় বর্তমানে মাছের কোন ঘাটতি নেই। এখনকার মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ হয়ে আসছে। উপজেলার প্রতিটি খাল,বিল, ডোবা এবং পুকুরে মাছ চাষ করা হচ্ছে। সেই সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িতেও মাছ চাষ করা সম্ভব হচ্ছে। তাই আবাদী জমিতে পুকুর করার দরকার নেই। আবাদী জমি রক্ষা করতে হবে। সাময়িক লাভবান হলেও এর পরিণাম অনেক ভয়াবহ। তাই কৃষি জমিতে কেউ যেন পুকুর খনন করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট দপ্তর সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, চেয়ারম্যান রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে মৎস্য চাষ ও উৎপাদনে বিশেষ অবদান রাখায় সেরাদের হাতে পুরস্কার প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট