1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ব্যবসায়ী মোহন হলেন রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে ব্যবসায়ী মোহন হলেন রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………

নওগাঁর ধামইরহাটে রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মো. মাফেজ উদ্দিন মোহন। ১১ জুলাই বিকেল ৩ টায় ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসে মাফেজ ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাফেজ উদ্দিন মোহন রোগীকল্যাণ সমিতির নির্ধারিত ফি জমা দিয়ে আজীবন সদস্য পদ লাভ করেন। এ সময় রোগীকল্যাণ সমিতিতে এককালীন ৫ হাজার টাকা ফি জমা নিয়ে আজিবন সদস্যের রশিদ প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম।

 

জনসেবা প্রদানকারী গুরুত্বপূর্ণ এই অফিসের অফিস প্রধান ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম জানান, রোগীকল্যাণ সমিতিতে যে কোন ব্যক্তি নির্ধারিত এককালীন ফি জমা দিয়ে আজীবন সদস্য হতে পারেন, এবং যে কোন পরিমান অর্থ দিয়ে সাধারণ সদস্যপদ লাভ করতে পারেন। সরকারি বরাদ্দ, আজীবন ও সাধারণ সদস্যদের দেওয়া অর্থ রোগীদের কল্যাণে ব্যবহার হয় এবং দুঃস্থ ও গরীব অসহায় হাসপাতালে ভর্তিরোগীদের এই অর্থ থেকে ঔষুধ প্রদান করা হয়ে থাকে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট