1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপি ও  আওয়ামী লীগের  ব্যাপক ক্ষোভ গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব

খুলনা সিটি কর্পো: নির্বাচনে বিপুল ভোটে নগর পিতা তালুকদার আব্দুল খালেক এর জয়লাভ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ আল আজাদ. খুলনা থেকে……………………………………………

খুলনা সিটি করপোরেশন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা)। নির্বাচনে ২৮৯ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল। তিনি ৬০ হাজার ৬৪ ভোট পেয়েছেন। আজ ১২ জুন সোমবার রাত সাড়ে ৮টায় খুলনা শিল্পকলা একাডেমিতে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ২৮৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

 

উক্ত নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ছয় হাজার ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

 

খুলনা সিটি করপোরেশনের নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় ৪টার পরও ভোট নেওয়া হয়। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

পৌরসভা থেকে ১৯৯০ সালে খুলনাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। এরপর ১৯৯৪ সালে প্রথম মেয়র হিসেবে নির্বাচনে জয়ী হন বিএনপির শেখ তৈয়বুর রহমান, ২০০২ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, ২০১৩ সালে বিএনপির মো. মনিরুজ্জমান মনি এবং ২০১৮ সালে ফের তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হন।

 

এদিকে, সোমবার সন্ধ্যায় বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট