1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত-২ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত-২

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………….

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। আহতদের অবস্থা বেগতিক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও বগুড়ায় প্রেরণ করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক। শুক্রবার সকালে উপজেলার শল্পী এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে ধামইরহাট উপজেলার পৌর সদরের আমাইতাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে তৌহিদ (২০) প্রয়োজনীয় কাজে তার মোটরসাইকেলে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে তৌফিক (২৫)কে সাথে নিয়ে জয়পুরহাট যাচ্ছিল। পথিমধ্যেই শল্পী এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে গাড়ি থেকে ছিটকে যায়। স্থানীয়রা তাদের ধামইরহাট হাসপাতালে নিলে  সেখানে আহতদের অবস্থা বেগতিক হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌফিককে বগুড়া ও তৌহিদকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। জখমীদের অবস্থায় আশংকাজনক বলে জানা গেছে, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট