1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশের ও মানুষের কল্যাণে কাজ করুন: রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

দেশের ও মানুষের কল্যাণে কাজ করুন: রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)। আজ শনিবার সকালে রাজশাহীর ঐতিহাসিক বাঘা ওয়াকফ এস্টেটের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যকালে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

 

ইসলামের মহান শিক্ষাকে ধারণ করে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন। বাঘা ঈদগাহ মাঠে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ,বাঘা ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী খন্দকার মুনসুরুল ইসলাম (রইশ), জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ এই মাঠে ঈদের নামাজ আদায় করেন।

 

নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী । জামাতে ইমামতি করেন মাজার মসজিদের ইমাম হাফেজ মহসীন আলী। নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা ও নানা বালা-মুসিবত থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট