1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত, ৫ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীর বাঘায় ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত, ৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………….

ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে বাঘা উপজেলার মনিগ্রামে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫জন। মঙ্গলবার (০৭-০৩-২০২৩) বিকেলে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন- মনিগ্রাম দক্ষিন পাড়ার শাকিল আহমেদ(২৪) ও ইউনুস আলী(৫০), বলিহার গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ(২৫,শাহাবুল ইসলাম (৩৫),মনিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল হোসেন(৪০)। এদের মধ্যে ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ইউনুস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই আওয়ামীলীগের স্থানীয় রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ডিস লাইনের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই সুত্র ধরেই ঘটনা ঘটেছে। জানা যায়, ইউপি সদস্য মুকুল হোসেনের ডিস লাইনের তার দিয়ে আটঘরি গ্রামের পিন্টুর বাড়িতে সংযোগ দেয় আফাজ পক্ষের শাহিন হোসেন। সেই সংযোগ বিছিন্ন করে দিলে আফাজ সহ তার পক্ষের লোকজন প্রথমে শাকিল আহমেদকে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে মারপিট করে। পরে মুকুল হোসেনের লোকজন তাদের ধাওয়া করলে অন্যদের মারপিট করা হয়।

 

বক্তব্য নেওয়ার জন্য আফাজ উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও রিসিভ করেননি। বাঘা থানার অফিসার ইনচার্জ(তদস্ত) আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ করলে লিখিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট