1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মানববন্ধনে বক্তারা, সরকারি কর্মকর্তাদের স্মার্ট হওয়ার পরামর্শ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীতে মানববন্ধনে বক্তারা, সরকারি কর্মকর্তাদের স্মার্ট হওয়ার পরামর্শ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ০৪ মার্চ ২০২৩…………………………………..

স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে সরকারি কর্মকর্তাদের স্মার্ট হওয়ার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে এ পরামর্শ দেয় সংগঠনটি।

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার এ মানববন্ধনের আয়োজন করে। তাদের বাসা পাবনার তেলিগ্রাম এলাকায়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেনÑ রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিটিসি নিউজ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের স্মার্ট হওয়ার বিকল্প নেই। অথচ বিভিন্ন অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। উন্নয়নমুখী বাংলাদেশে এটি দুঃখজনক। এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে। এ অভিযোগের সঠিক তদন্ত হওয়া উচিৎ। মানববন্ধনে ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার বাবা ওই প্রকৌশলীর অফিসে চাকরি করার সুবাদে জামানুরের সঙ্গে পরিচয় হয়। এ সুযোগে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও নির্যাতন করেছেন ওই প্রকৌশলী। তাদের বাসায় সন্ত্রাসী পাঠিয়ে প্রাণনাশের হুমকি-ধামকিসহ নানা ধরণের অত্যাচার করা হয়েছে।

 

এদিনের মানববন্ধনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, বোয়ালিয়া থানা কমিটির আহবায়ক সাগর নোমানী, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইউসুফ, সদস্য রফিকুল হাসান চন্দন, আল-আমিন হোসেন, রাতুল সরকার, আরিফুল ইসলাম, মো. রাজন ও মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে অংশ নেন। মানববন্ধন শেষে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেও অভিযুক্ত প্রকৌশলীর বিচার দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট