1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………….

ফাগুনের আনন্দে আনন্দে অনুষ্ঠিত হলো গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার বার্ষিক বনভোজন।সতেরো ফেব্রুয়ারি চার ফাগুন শুক্রবার নাটোরের গ্রীণভ্যালী পার্কের পারিজাত স্পটের মঞ্চ নেচে উঠেছিল আনন্দের মহা উল্লাসে।গ্রামীণ ব্যাংক চাপাই নবাগঞ্জ এরিয়ার তিনশত ছুইছুই কর্মকর্তা,কর্মচারীর উপস্থিতিতে বনভোজন ছিলো পুরোটায় জাকজমকপূর্ণ। পরিবেশ ছিলো শান্তময়। তবে উল্লাস ছিলো বাধ ভাঙা। আনন্দের শুরু সকাল ছয়টায় আর সমাপ্তি রাত আটটায়। বনভোজনের যোগাযোগ ছিলো বাস যোগ। অনুষ্ঠানে সকল কর্মকর্তা ও কর্মচারী সহ উপস্থিত ছিলেন সকলের পরিবারের সদস্যরাও। মনে হচ্ছিলো এটা যেন শ্রেষ্ঠ বনভোজনের একটি বনভোজন। মুরুব্বি, আধা মুরুব্বি, কিশোর -কিশোরী,তরুণ – তরুণী সবাই যেন ভেসে গিয়েছিলো সীমাহীন আনন্দের আনন্দ বন্যায়। কোথাও অপূর্ণতা লক্ষ্য করা যায়নি। যার যেই দায়িত্ব ছিলো পালন করেছেন নিষ্ঠার সাথে।

 

বনভোজনের আকর্ষণের একটি ছিলো পুরুষ,মহিলা ও কিশোর কিশোরীদের বিভিন্নরকমের খেলাধুলা। সকালের নাস্তা ছিলো তৃপ্তিময় এবং দুপুরের খাবারও ছিলো অতুলনীয় স্বাদের। সরিজমিনে দ্যাখা যায় এইসব হৃদয় ছোঁয়া অনুপম দৃশ্য। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। যেই অনুষ্ঠানে মুগ্ধ হয়ে ভীড় জমিয়েছিলো দুরদুরান্ত থেকে পার্কে ঘুরতে আশা দর্শনার্থীরাও। রাজশাহীর আলোচিত সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের কন্ঠশিল্পী সুমাইয়া ও সোনালী গান গেয়ে মাতিয়েছিল পুরো মঞ্চ, চাঙ্গা করেছিলো উপস্থিত দর্শকদের ভাঙা মন। পাশাপাশি ঝুমুর ঝুমুর নৃত্য তো ছিলোই। সি.ডি.এম ব্যান্ড ঈশরদী,পাবনার ড্যান্সাররা হট ড্যান্স পরিবেশন করে তোলপাড় ফেলে দিয়েছিলো বনভোজন এলাকায়। সবার মুখে মুখে শোভা পাচ্ছিলো বাহ্ কি সুন্দর ড্যান্স! আহ কতো সুন্দর ড্যান্সার! ইচ্ছে থাকলেও সবকিছু সম্ভব হয়না। তাই হার মানতে হয়েছে সময়ের কাছে।

 

আনন্দে আনন্দে ভরপুর নাটোরের গ্রীণভ্যালী পার্কের পারিজাত স্টেজে সর্বশেষ আকর্ষণ ছিলো র‍্যাফেল ড্র। যার মোহনীয় পুরুষ্কার ছিলো সাতাত্তরটি। খেলাধূলায় বিজয়ীদেরকে দেয়া হয় উন্নতমানের পুরুষ্কার। আরো একটি বিষয় লক্ষনীয় ছিলো তা হলো কেউ ফিরেনি খালি হাতে, গ্রীণভ্যালী নাটোর হতে। অর্থাৎ সবার জন্যই শান্তনা পুরষ্কার ব্যবস্থা করে রেখছিলো সুদুর প্রসারী চিন্তাধারক গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়া কর্তৃপক্ষ ও তার সহযোগীরা। মোটকথা শৃঙ্খলা লক্ষ্য করা যায় পুরো বনভোজনটায়। কোথাও সামান্যতম ভুলের গন্ধও পাওয়া যায়নি। কর্মকর্তা ও কর্মচারীদের সাথে একান্ত আলাপনে জানা যায় বনভোজনটি এতো সুন্দর হওয়ার আসল রহস্য । তারা সকলেই বলেন আমাদের শ্রদ্ধেয় এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকারের বিচক্ষণতার ফসলই আজকের এই বার্ষিক বনভোজনের সফলতার প্রধান কারন।

 

উক্ত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব, সদা হাস্যজ্জল নেতৃত্ব ও গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের যোনাল অডিট অফিসার মোঃ শফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যোনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্বাছ উদ্দিন সিদ্দিকী ও শিবগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার এ.কে.এম আরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখার শাখা ব্যবস্থাপক খন্দকার আব্দুর রহিম, চাপাই নবাবগঞ্জ এরিয়া কর্মচারী সমিতির এরিয়া প্রতিনিধি মোঃ ফয়সাল হোসেন, সভাপতি মোঃ নাহিদ কবির নাহিদ এবং বিশিষ্ট কবি,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মুকুল হোসেন সহ তিনশত কর্মকর্তা,কর্মচারী, শিল্পী সহ অনেক অচেনা মানুষও।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এরিয়া প্রতিনিধি মোঃ ফোয়সাল হোসেন এবং বার্ষিক বনভোজনের সার্বিক দায়িত্বে ছিলেন বনভোজনের সফলতার নায়ক, গ্রামীণ ব্যাংক এর আস্থার প্রতীক, গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের চাপাই নবাবগঞ্জ এরিয়ার দুর্বার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট