1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনে   ইব্রাহিম-শাহজাহান প্যানেলকে বিজয়ী করার আহ্বান মেয়র লিটনের - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনে   ইব্রাহিম-শাহজাহান প্যানেলকে বিজয়ী করার আহ্বান মেয়র লিটনের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান রাসিক মেয়র। সভায় রাজশাহী কোর্টের পিপি ও জিপি‘রা অংশ নেন।

 

মতবিনিময় সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এ বছরটি নির্বাচনের বছর। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার,  বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ইব্রাহিম-শাহজাহান পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. ইয়াহিয়া, সদস্য সচিব এ্যাড. মঞ্জুর জামান মুকুল, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোজাফফর হোসেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহজাহান। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মুসাব্বিরুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট