1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২’টি বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২’টি বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ টি বিদেশী পিস্তুল ৪ টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ মোঃ আব্দুর রাজ্জাক রাজু (২৬) নামে এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প  র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল। আটক ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জে জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।

 

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস নোটে জানা গেছে,

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি দল  অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার থেকে  মোঃ আব্দুর রাজ্জাক (রাজু) (২৬) কে দু’টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও মোবাইল সহ হাতেনাতে গ্রেফতার করে।

 

র‍্যাব আরো জানায়,আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা রহনপুর এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে একটি যাত্রিবাহী ভ্যান থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামী সোনা মসজিদ এলাকায় খুচরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত আছে বলেও স্বীকার করেন।

 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায়  একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট