1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় খেজুরের রস নিয়ে বাড়ি  ফেরা হলো না লাভলুর - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

রাজশাহীর বাঘায় খেজুরের রস নিয়ে বাড়ি  ফেরা হলো না লাভলুর

  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, বাঘা……………………………………..

শীতের সকালে খেজুর গাছের নামানো রস নিয়ে বাড়িতে ফিরছিল রাজশাহীর বাঘার গাইছি লাভলু প্রামানিক (৩২)। অসুস্থ হয়ে সে মারা গেছে পথেই। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৬ টার দিকে সে মারা যায় ।

 

লাভলু প্রামানিক বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিগ্রামের মৃত আব্দুল মজিত প্রামানিকের ছেলে। লাভলু প্রামানিকের বড় ভাই মাইনুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কলিগ্রাম মাঠে খেজুর গাছের রস নামিয়ে বাড়িতে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে । তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম জানান,বুধবার বাদ যোহর জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট