1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে মরলো ষাট হাজার টাকার গরু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে মরলো ষাট হাজার টাকার গরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………..

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর রবি বিশ্বাসের ষাট হাজার টাকা দামের একটি গরু মারা গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরের বাঘা পৌরসভার কলিগ্রামে চুলায় রান্নার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, রবি বিশ্বাসের স্ত্রী রঙ্গিলা বেগম দুপুরে গরুর ঘরের পাশে চুলায় রান্না করছিল। সেখান থেকে বাড়ির বাইরে কাজে গেলে, চুলার সেই আগুন প্রথমে গরুর ঘরে ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শয়ন কক্ষের আসবাবপত্র পুড়ে যায় । স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও গোয়ালে রাখা ৬০ হাজার টাকা মূল্যে গরুটি বাঁচাতে পারেনি। বাড়ির মালিক রবি বিশ্বাসের দাবি সব মিলে তার ১লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।

 

এর সত্যতা নিশ্চিত করে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার জানান, বিষয়টি অবগত হয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট