1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 ্আগামীকাল শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

 ্আগামীকাল শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে চলতি সপ্তাহে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল।

প্রতিনিধিদলটি ঢাকায় অবস্থানকালে শুরুতেই রোববার সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের একটি দল আগামীকাল ৫ এপ্রিল, শনিবার ঢাকায় আসছে। দলটি ৬ এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে। এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফের দল। তবে প্রেস ব্রিফিংয়ের আগে ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আরও একটি বৈঠক করবেন বলে জানা গেছে।#

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট