1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঈশ্বরদী-আটঘরিয়ায় একাধিক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঈশ্বরদী-আটঘরিয়ায় একাধিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ^রদী……………………………………………………..

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর প্রধান মন্ত্রী শেখ হাসিনার রুপপুর বিদ্যুৎকেন্দ্র ও পদ্মাসেতু নির্মাণসহ দেশব্যাপি ব্যাপক উন্নয়নের তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ করে ঈশ^রদী-আটঘরিয়া, চাঁদভা বাজারে মাছপাড়া, লক্ষিপুর,একদ্বন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সভা-সমাবেশ,লিপলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে এসব প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন,ঈশ^রদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ^রদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

রবিবার সকাল থেকে দিনব্যাপি এবং আগের দিন শনিবারও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঈশ^রদীসহ বিভিন্ন এলাকায় তিনি শেখ হাসিনা সরকার বার বার দরকার এই শ্লোগানে নৌকার বিজয় নিশ্চিত কল্পে নানা কর্মকান্ড পরিচালনা করেন। এসব কর্মসূচি চলাকালে তিনি বলেন,শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে এবং ৪১ সালের মধ্যে দেশকে স্মাট বাংলাদেশ হিসেবে উন্নতশীল দেশের কাতারে নিতে শেখ হাসিনা সরকার আবার দরকার বলে বক্তব্য দেন।
কর্মসুচিতে অন্যদের মধ্যে আটঘরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তানভীর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চাদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম ,আশরাফুল ইসলাম জামাল উদ্দিন মোল্ল,জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান টুটুল, মান্নান, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, খিদিরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে চাদভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, আব্দুস সালাম খান, মাছ পড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালসহ ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।#
ক্যাপশন \ বিভিন্ন সভাসমাবেশে প্রধানর অতিথির বক্তব্য দেন, ঈশ^রদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ^রদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট