1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সৌদিতে অগ্নিকান্ডে নিহতদের মধ্যে ৪জনই বাগমারার, পরিবারের পাশে দাঁড়ালেন এমপি এনামুল হক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সৌদিতে অগ্নিকান্ডে নিহতদের মধ্যে ৪জনই বাগমারার, পরিবারের পাশে দাঁড়ালেন এমপি এনামুল হক

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি………………………………………………………..

সৌদি আরবে অগ্নিকান্ডের ঘটনায় নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ৯ জনের মধ্যে চার জনেরই বাড়ি বাগমারায়। গত শনিবার বিকেলে বিষয়টি প্রকাশ পেলে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রবিবার ভোরে নিহতের গ্রামের বাড়িতে ছুটে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

এ সময় তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। দ্রুত সময়ে নিহতদের লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরে ব্যক্তিগত ভাবে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

 

সৌদি আরবে নিহত বাগমারার চার জনের মধ্যে তিনজনের বাড়ি ঝিকড়া ইউনিয়নে এবং অন্য জনের বাড়ি যোগীপাড়া ইউনিয়নে। নিহতরা হলেন বারইপাড়া গ্রামের জফির হোসেনের ছেলে রুবেল হোসনে (২৬), জমির আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪৫), ও শাহাদৎ হোসেনের ছেলে আরিফ হোসেন রুবেল (২৭)। যোগীপাড়া ইউনিয়নের বড় মাধাইমুড়ি গ্রামের আনিছুর রহমানের ছেলে ফিরোজ আলী সরদার (৩৮) । পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার সৌদি সময় বিকেল চার টায় রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পর্বে আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার এক সোফা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডের ঘটনায় সবাই নিগত হয়েছেন।

 

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সাথে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, আফতাব উদ্দীন আবুল, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট