1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সেইভ ইয়ুথ ববি  চাপ্টারের কো-প্রেসিডেন্ট আমিনা, সাধারণ সম্পাদক শুভ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

সেইভ ইয়ুথ ববি  চাপ্টারের কো-প্রেসিডেন্ট আমিনা, সাধারণ সম্পাদক শুভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি……………………….

সেইভ ইয়ুথ বরিশাল বিশ্ববিদ্যালয় চাপ্টারের কো-প্রেসিডেন্ট  নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আমিনা ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী   শুভ সমাদ্দার।

 

বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে সেইভ ইয়ুথ বরিশাল বিশ্ববিদ্যালয় চাপ্টার আয়োজিত ” Countering Dangerous Speech ” শীর্ষক সেমিনার শেষে ২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সেইভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর আইনুন ইসলাম।

 

সেমিনারে প্রধান আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন সেইভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম। সেইভ ইয়ুথ বরিশাল বিশ্ববিদ্যালয় চাপ্টার মডারেটর ও

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সানবিন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরা আক্তার ও ফারহানা আক্তার তানিয়া।

 

সেমিনারে আলোচকেরা হেটস্পিস ও ডেনজারার্স স্পিস সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং এসব নির্মূলে শিক্ষার্থীদের সচেতনা হতে আহ্বান জানান।

 

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শুভ সমাদ্দার বলেন, আগামী দিনগুলোতে সেইভ ইয়ুথ বরিশাল ইউনিভার্সিটি চাপ্টার যাতে আরো সক্রিয় হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাব। বিভিন্নরকম প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে  সহনশীলতা বাড়ানো এবং সহিংসতা প্রতিরোধী মানসিকতা ছড়িয়ে দেয়াই হবে আগামী দিনের সেইভ ইয়ুথ বরিশাল ইউনিভার্সিটি চাপ্টারের প্রধান উদ্দেশ্য।

 

উল্লেখ্য, সেইভ ইয়ুথ বাংলাদেশ’ দেশের তরুণদের নিয়ে কাজ করা একটি সংগঠন যা ২০১৮ সাল থেকে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের  ১৩ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির শাখা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট