1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সীমান্তহাটের জায়গা দেখতে শিবগঞ্জে ভারতীয় সহকারী হাইকমিশনার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

সীমান্তহাটের জায়গা দেখতে শিবগঞ্জে ভারতীয় সহকারী হাইকমিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ও ভারত যৌথ সীমান্ত হাটের জন্য জায়গা ঘুরে দেখেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। উপজেলার জমিনপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে এ হাট বসবে বলে জানা গেছে। বুধবার দুপুরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এ হাটের জায়গা পরিদর্শনে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কিরণগঞ্জ ক্যাম্প কমান্ডার সুবেদার আনিসুর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারসহ অন্যরা।

এদিকে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এক প্রতিক্রিয়ায় জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব ও ব্যবসায়ীবান্ধব সরকার। উভয় দেশের জনগণের স্বার্থে সীমান্তে হাট বসলে এলাকার পাশাপাশি ভারতের জনসাধারণও উপকৃত হবে। প্রথমবারের মতো শিবগঞ্জে সীমান্তহাট চালু হবে এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপজেলাবাসী।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট