1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় পলক এর মটর সাইকেল নিয়ে অবরোধ বিরোধী শোভাযাত্রা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ: ব্যবসায়ীকে জেল-জরিমানা, সার উদ্ধার গোদাগাড়ীতে সহকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলার ঘটনা গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সিংড়ায় পলক এর মটর সাইকেল নিয়ে অবরোধ বিরোধী শোভাযাত্রা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি…………………………………….

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও নাশকতার প্রতিবাদে দুই হাজারের অধিক মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নাটোর জেলা আ’লীগের সহ-সভাপতি, নাটোর-৩ আসনের সংসদ সদস্য, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সিংড়া কোর্টমাঠ হতে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে এই শোভাযাত্রা করেন তিনি।

শোভাযাত্রাটি সিংড়া শহর, শেরকোল, বন্দর, খেজুরতলা, হাতিয়ান্দহ, চামারী হয়ে বিলদহর মাঠে এসে শেষ হয়। সেখানে মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট