1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি……………………………..

সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে এরিয়া বেজ্ড কো- অর্ডিনেশন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্টে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় স্থানীয় পর্যায়ে এরিয়া বেজ্ড কো- অর্ডিনেশন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপটির উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজজোহরা। ওয়ার্কশপের সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাজ খান। ওয়ার্কশপের প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ইউএনআরসি প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হোসেন রনি। তিনি জাতিসংঘের বিভিন্ন ক্লাস্টারের কার্যক্রম ও সরকারের সাথে সমন্বয়ের বিষয়ে আলোকপাত করেন। দুর্যোগ কালীন সময়ে কিভাবে ফুড সিকিউরিটি ক্লাস্টার অন্যান্য সব ক্লাস তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে সাড়া প্রদান করে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন শ্যামনগর উপজেলার সিপিপি সিনিয়র সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ ও আবহাওয়াবিদ জুলফিকার আলী। সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে এমন ২৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ঝুঁকি হ্রাসের নিমিত্তে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে দুর্যোগের হ্রাসের কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন -এস ডি আর আর প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মাহুবুবার রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট