1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে বারসিক'র উদ্যোগে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা

সাতক্ষীরার শ্যামনগরে বারসিক’র উদ্যোগে সামাজিক সুরক্ষা বিষয়ক সংলাপ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………………….

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট অ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্পের এই সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংলাপে বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিক’র পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ।

এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল। সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আরিফুজ্জান, ভেটেনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে মুন্সিগঞ্জ ইউনিয়নের শংকরী রানী, আনজুমান আরা, পদ্মপুকুর ইউনিয়নের সোনিয়া আক্তার, রিজিয়া পারভীন, দেবশ্রী রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সেলিনা খাতুন, চন্দনা রানী ও কবিতা রানী সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ে আলোচনা করেন এবং নানা সমস্যা তুলে ধরেন।

এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকৃত তথ্য ও সেবা প্রাপ্তির বিষয়ে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার আহবান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট