1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

সাতক্ষীরার শ্যামনগরে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা থেকে…………………………………….

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর যাদবপুর বাজার চত্বরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও বুলবুল ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে এবং কৈখালীর সর্বস্তরের তৌহিদী জনতার উপস্থিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ের পর কৈখালীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়।

এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়।

বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ এর সভাপতিত্বে হাফেজ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন যুবলীগ নেতা মোল্লা আবুল হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মীগণ কৈখালীর বিভিন্ন ওলামায়ে কেরাম বৃন্দ এবং সর্বস্তরের তৌহিদী জনতা।

জুম্মা নামাজের পর পশ্চিম কৈখালী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পশ্চিম কৈখালী আফিজ কয়ালের মোড়,ও গনি মল্লিকের মোড় কারিকর পাড়া দিয়ে ঘুরে কৈখালী ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যাদবপুর বাজার চত্বরে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট