1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার দেবহাটার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও পথসভা করেছেন রুহুল হক এমপি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

সাতক্ষীরার দেবহাটার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও পথসভা করেছেন রুহুল হক এমপি

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি…………………………………………………………

দেবহাটা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা: রুহুল হক। বুধবার সকাল ১১ টায় রুহুল হক নাংলা ও নওয়াপাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট, কাঠের সাকো মেরামতসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

এসময় তিনি বিভিন্ন এলাকায় পথসভায় অংশগ্রহন করেন। নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ডা: রুহুল হক শেখ হাসিনা সরকারের বিভিন্ন মেঘা প্রকল্পের সাথে দেশের প্রতিটা এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে সাধারন মানুষকে অবহিত করেন।

তিনি তার নির্বাচনী এলাকার আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা মন্দির উন্নয়নের চিত্র তুলে ধরার সাথে সাথে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষদ বর্ননা প্রদান করেন। আর এসময় তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে। সেজন্য তিনি নৌকা প্রতিকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এ, ম্পর্শ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক হোসেন রতন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট