1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ জন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা থেকে…………………………………………

আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামীসহ নিয়মিত মামলার সাত জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় গ্রেপ্তার এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এসআই জাহাঙ্গীর হোসেন খান, আমিনুল ইসলাম, মিঠুন মন্ডল, মোঃ নজরুল ইসলাম, এএসআই সোহেল শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর মামলার আসামী পুরোহিতপুর গ্রামের মৃত শেখ আতিয়ার এর ছেলে আব্দুস সোবহান, একই গ্রামের আলতাফ হোসেন এর ছেলে মান্নান হোসেন, রামনগর গ্রামের ইমান সরদারের ছেলে মোঃ মনিরুল ও তার ভাই মোঃ মইনুর সরদারকে তাদের নিজ বাড়ি হতে গ্রেপ্তার করেন।

অপরদিকে বড়দল দক্ষিণপাড়ার শহীদ গাজীর ছেলে সাহেদ আলী (২২), খুলনা জেলার কয়রা থানার আমাদি গ্রামের নুরু সরদারের আলামিন সরদার (২১) ও সাতক্ষীরা সদর থানার রইচপুর গ্রামের আমিন সরদারের ছেলে মোঃ মতিন সরদার (২১) কে বড়দল এলাকা হতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে নিয়মিত মামলার আসামিরা একটি সিন্ডিকেট চক্র। এই আসামিদেরকে আটক করায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার বলেন আশাশুনি থানায় অপরাধমূলক কর্মকান্ডের কোন সুযোগ নেই। যে সকল চক্র ইতিপূর্বে সিন্ডিকেটের মাধ্যমে চুরিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং এই চক্রকে নির্মূল করা হবে। অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট