1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে রাজশাহীতে আরটিজেএ’র শোক প্রকাশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে রাজশাহীতে আরটিজেএ’র শোক প্রকাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………………………

বর্ষীয়ান সাংবাদিক দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র সদস্যরা।

এক শোক বার্তায় তারা বলেন, সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে দেশ কিংবদন্তীকে হারালো। তিনি ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ও মুক্তিযুদ্ধের পক্ষের অগ্রদূত। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকরা একজন অভিজ্ঞ অভিভাবককে হারালেন। এতে অপূরণীয় ক্ষতি হলো জাতির। বিভিন্ন সময়ে গণমাধ্যম আক্রান্তি লগ্নে সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁর অবদান সাংবাদিকরা কখনো ভুলবেন না।

উল্লেখ্য, সাংবাদিক তোয়াব খান শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। ১৯৮৭-১৯৯১ মেয়াদে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও প্রথম তত্ত¡াবধায়ক সরকারের প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদেরও প্রেসসচিব ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক ছিলেন। তার লেখা ও উপস্থাপনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত প্রচারিত হতো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট