1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিক এফ এম বুরহান এর নানার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

সাংবাদিক এফ এম বুরহান এর নানার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ জাতীয় দৈনিক বাংলার সময় এর খুলনা জেলা প্রতিনিধি এবং আমাদের রূপসা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এফ এম বুরহান-এর এর নোয়া নানা, খুলনা জেলার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় খন্দকার হাফেজ আব্দুল হালিম সাহেব ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এফ এম বুরহান জানান, মরহুম খন্দকার আব্দুল হালিম সাহেব খুলনা আলিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমানের সহোদর, খুলনা সিটি ল’ কলেজের মুয়াজ্জিন ও সানী ইমাম হাফেজ খলিল উল্লাহর পিতা এবং নন্দনপুর পথের বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন ইমাম ও খতিব ছিলেন । দীর্ঘ জীবনে তিনি শুধু একজন ইমামই ছিলেন না; ছিলেন এলাকার ধর্মীয় শিক্ষার অন্যতম বাতিঘর। তার হাতে গড়ে উঠেছে অগণিত শিক্ষার্থী, যারা আজ দেশের বিভিন্ন স্থানে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন। হাফেজ আব্দুল হালিম সাহেব ছিলেন সবার কাছে এক নিরহংকারী, নরম স্বভাবের, সৎ ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। তার জীবন ছিল সহজ-সরল, কিন্তু প্রভাব ছিল গভীর। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নিয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা।

২২ নভেম্বর ২০২৫ তারিখ রাত ৪টায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। জীবদ্দশায় তিনি ৬ ছেলে, ৪ মেয়ে, বহু নাতি-নাতনি এবং অগণিত ভক্তকে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ নন্দনপুর ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা আজ যোহরবাদ নন্দনপুর দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

জানাজা ও দাফনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোকের আবহ বিরাজ করছে। তার শিষ্য, শুভানুধ্যায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে অগ্রসর হবেন বলে পরিবার জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট