1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. আব্দুস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ:
দূর্গাপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ২৪ হাজার টাকা শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. আব্দুস সালাম খান শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক, নগদ টাকা জব্দ খরবোনায় ব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি: প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক ভোলার পর্যটনের বিকাশে সমস্যা অবকাঠামোর অভাব, সরকারি-বেসরকারি উদ্যোগ শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এ্যাড. আব্দুস সালাম খান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এ্যাড. আব্দুস সালাম খান

জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. আব্দুস সালাম খান। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল থেকে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

জি.এম. আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. আব্দুস সালাম খান শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনকালে এ্যাড. আব্দুস সালাম খান বলেন, “জগদ্ধাত্রী পূজা আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সবার মাঝে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”

এ্যাড. আব্দুস সালাম খান উল্লেখ করেন, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই ভাই। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।

পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বাবু জয়দেব কুমার মণ্ডল, বিএনপি নেতা শেখ সাঈদুল ইসলাম, জবেদ আলী, আবু বকর সিদ্দিক, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, রোকনুজ্জামান রোকনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট