1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শোকাবহ আগস্ট স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

শোকাবহ আগস্ট স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজমুজ সাকিব, ববি প্রতিনিধি…………………………..

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববিতে) মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷

 

রবিবার (৩১ জুলাই)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করা যাচ্ছে যে, আগামী ১৫ আগস্ট ২০২২ জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকার্দ্র আগস্ট মাস উদযাপন করা হবে।

 

আগস্ট ২০২২ মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে শোকার্দ্র আগস্ট উপলক্ষ্যে ড্রপডাউন ব্যানার ও বিলবোর্ড স্থাপন। ১১ আগস্ট ২০২২ দুপুর ১২:০০ টায়  বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধু” শীর্ষক কুইজ প্রতিযোগিতা।১৪ আগস্ট ২০২২ দুপুর ১২:০০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা।

 

১৫ আগস্ট ২০২২ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহিদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, সকাল ৮টা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্প্রচার, সকাল ৯টায় শোকর্যালি,সকাল ৯:৩০ টায় (শোক রেলি শেষে) পুষ্পস্তবক অর্পণ (সকল বিভাগ ও হল নিজস্ব ব্যবস্থাপনায় ক্যাম্পাসে অবস্থিত ৬ দফা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করবে), সকাল ১০ টায় ক্যাম্পাসে বৃক্ষরোপন, সকাল ১০:৩০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কীর্তনখোলা হলে আলোচনা সভা এবং সভা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দুপুর ১টায় মন্দিরে বিশেষ প্রার্থনা, দুপুর ১:৩০ টায় (যোহরবাদ) কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান, সন্ধ্যা ৭:৩০ টায় বঙ্গবন্ধু হলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান৷ ১৬ আগস্ট ২০২২ সন্ধ্যা ৭:৩০ টায় শেরে বাংলা হলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

 

এছাড়াও আগামী ২১ আগস্ট ২০২২ বিকাল ৪:০০ টায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে কীর্তনখোলা হলে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট