1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার: ৩৫ ঘণ্টার সফল অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা রামেক হাসপাতালে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্যকে কারাদণ্ড রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা

শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সভানেত্রী শেখ হাসিনা ভারত থেকে যে হুঙ্কার দিচ্ছেন, তাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচলিত নয় বলে স্পষ্ট জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। তারা চান শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে আসুন এবং তার বিচার কার্যকর করা হোক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে জেলা এনসিপির এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমরান ইমন বলেন, “শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা চাই উনি বাংলাদেশে ফিরে আসুক। তিনি যে হুঙ্কার দিচ্ছেন, তাতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। বরং আমরা চাই উনি দেশে ফিরে আসুক এবং বাংলাদেশের মাটিতে উনার বিচার নিশ্চিত হোক।”

ইতোমধ্যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা আরও বলেন, “আমরা এই ফাঁসির রায়ের বাস্তবায়ন দেখতে চাই। আমাদের স্পষ্ট বার্তা—স্বৈরাচারের যেসব দোসর বিদেশে পালিয়ে আছে, তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে পূর্ববর্তী সমস্ত অপরাধের বিচার নিশ্চিত করা হবে।”

তবে আওয়ামী লীগের নিরপরাধ কর্মী ও সমর্থকদের এনসিপিতে যোগদানের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে ঘোষণা করেছেন—আওয়ামী লীগের যারা সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং জুলাই অভ্যুত্থানে আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, এমনকি ছাত্রলীগের যারা আমাদের আন্দোলনের সমর্থক ছিলেন, তারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। আমরা এই অংশটিকে দলে স্বাগত জানাতে প্রস্তুত।”

জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে ও সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান। এছাড়া সভায় এনসিপির জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট