1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিবগঞ্জ উপজেলার ১৫৯টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত  ভোট গ্রহণ হয়।
৪৩চাঁপাইনবাবগঞ্জ৷ শিবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিয়া শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ সন্তোষজনক। নারী-পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
Open photo
অন্যদিকে একই আসনে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী শিবগঞ্জ জাল মাছমারি ভোটকেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। আমি প্রথমে ভোট দিয়েছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ দুটি কেন্দ্র ছাড়াও মনাকষা, বিনোদপুর, দুর্লভপুর ও শিবগঞ্জ পৌরসভার  ২০টি ভোট কেন্দ্র  ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলিতে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশী। এ সমস্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ জানান সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই ঘন্টায় প্রায় ২০% মানুষ ভোট দিয়েছে।
Open photo
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে।
এ আসনে মোট  ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা  পাঁচ লাখ ১৮১ জন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট