1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

শিবগঞ্জে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘনিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব। তাই দিন-রাত সমানতালে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাটি কাটা, খড় বাঁধা, মাটি লাগানো আর রঙের তুলিতে প্রাণ সঞ্চারের কাজ।

প্রতিমাশিল্পী অজয় পাল জানান, “দুর্গাপূজা আমাদের বছরের সবচেয়ে বড় মৌসুম। এ সময় অর্ডারের চাপ থাকে বেশি। পরিবারকেও সময় দিতে পারি না, কিন্তু প্রতিমা তৈরি ছাড়া আমাদের জীবিকা চলে না।” কারিগরদের পরিবারও অপেক্ষায় থাকে এই মৌসুমের আয়ের উপর। শিবগঞ্জ পৌর এলাকার এক শিল্পীর স্ত্রী বলেন, “পূজার আগে আমাদের সংসারে টানাটানি থাকে, কিন্তু প্রতিমার কাজ শুরু হলেই কিছুটা স্বস্তি আসে।

অন্যদিকে স্থানীয় পূজামণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। বাঁশ, কাপড়, আলো আর রঙিন কাগজে সাজানো হচ্ছে মণ্ডপগুলো। পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিমা আনতে প্রস্তুত প্রায় সব মণ্ডপ। নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের জন্য প্রশাসনের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

শিবগঞ্জের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কুনাল মুখার্জি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখানে সবার উৎসব। মুসলিম, হিন্দু সবাই মিলেই আনন্দ করে। পূজার সময় আমাদের গ্রামগুলো উৎসবে মুখর হয়ে ওঠে।” শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রতিমা যখন প্রাণ পায়, তখন শুধু ধর্মীয় ভক্তিই নয়, সাংস্কৃতিক আবহও ছড়িয়ে পড়ে চারদিকে। এ যেন এক মিলনমেলা—ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট