1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ লালপুরে চোরাই অটোভ্যান বিক্রির টাকাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি মির্জাপুরে, বাংলাদেশ সরকারের কাছে জবাব চেয়েছে ঢাকা

শিবগঞ্জে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘনিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব। তাই দিন-রাত সমানতালে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাটি কাটা, খড় বাঁধা, মাটি লাগানো আর রঙের তুলিতে প্রাণ সঞ্চারের কাজ।

প্রতিমাশিল্পী অজয় পাল জানান, “দুর্গাপূজা আমাদের বছরের সবচেয়ে বড় মৌসুম। এ সময় অর্ডারের চাপ থাকে বেশি। পরিবারকেও সময় দিতে পারি না, কিন্তু প্রতিমা তৈরি ছাড়া আমাদের জীবিকা চলে না।” কারিগরদের পরিবারও অপেক্ষায় থাকে এই মৌসুমের আয়ের উপর। শিবগঞ্জ পৌর এলাকার এক শিল্পীর স্ত্রী বলেন, “পূজার আগে আমাদের সংসারে টানাটানি থাকে, কিন্তু প্রতিমার কাজ শুরু হলেই কিছুটা স্বস্তি আসে।

অন্যদিকে স্থানীয় পূজামণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। বাঁশ, কাপড়, আলো আর রঙিন কাগজে সাজানো হচ্ছে মণ্ডপগুলো। পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিমা আনতে প্রস্তুত প্রায় সব মণ্ডপ। নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের জন্য প্রশাসনের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

শিবগঞ্জের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কুনাল মুখার্জি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখানে সবার উৎসব। মুসলিম, হিন্দু সবাই মিলেই আনন্দ করে। পূজার সময় আমাদের গ্রামগুলো উৎসবে মুখর হয়ে ওঠে।” শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রতিমা যখন প্রাণ পায়, তখন শুধু ধর্মীয় ভক্তিই নয়, সাংস্কৃতিক আবহও ছড়িয়ে পড়ে চারদিকে। এ যেন এক মিলনমেলা—ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট