1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

শিবগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ২৪ জানুয়ারি শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার ৯ নম্বর দুর্লভপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা আনুষ্ঠানিকভাবে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

উঠান বৈঠকে স্থানীয় বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন। এ সময় তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নারীরা সমাজের একটি শক্তিশালী অংশ। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।

Open photo

তিনি আরও বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছি। জনগণের রায়ে নির্বাচিত হয়ে শিবগঞ্জকে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।” এ সময় দুর্লভপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট