1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শিবগঞ্জে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে ফিতা কেটে নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারণার সূচনা করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।

Open photo

এ সময় তিনি বলেন, সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। অধ্যাপক শাহজাহান মিঞা আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পরে তিনি টিকোরী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট