1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাইকারীর মূল হোতাসহ দু’জন আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শিবগঞ্জে পুলিশের অভিযানে ছিনতাইকারীর মূল হোতাসহ দু’জন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি……………………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুলিশের অভিযানে থানা এলাকা থেকে ১টি মটর সাইকেল ও ০২টি টাচ মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

গত (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামা বাজার হইতে দক্ষিণে ঈদগাহ এর সামনে পাঁকা রাস্তার উপর ছিনতাইকারী দলের অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী মটর সাইকেল আরোহী দুই ব্যক্তিকে পথরোধ করে ০১টি হিরো ডিলাক্স মটর সাইকেল ও ০২টি টাচ মোবাইল ফোন ছিনতাই করে। এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানার মামলা রুজু হয়। ছিনতাই এর ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করে। মামলা দায়ের হওয়ার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ ছিনতাই হওয়া মটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতার করে।

রবিবার রাতে শিবগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনায় জড়িত ছিনতাই চক্রের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ওমরপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে ছিনতাইয়ের মূলহোতা মোঃ নাইম ইসলাম ( কানন) (২৬) ও শ্যামপুর বাজিতপুর গ্রামের জুয়েল আলীর ছেলে আজিজুল হক (২২) দুই জন কে ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাইকারীর মূলহোতা মোঃ নাইম ইসলাম(কানন) এর বিরুদ্ধে ইতি পূর্বেই ছিনতাই অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে ছিনতাই এর সাথে জড়িত অপরদের আটকের চেষ্টা চলছে। ছিনতাকারী দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই এর ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট