1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে নৌকা প্রার্থী ডা. শিমুলের শোডাউন-সমাবেশ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

শিবগঞ্জে নৌকা প্রার্থী ডা. শিমুলের শোডাউন-সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:……………………………………………………..

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে শিবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মনাকষাস্থ নিজ বাসভবনে পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, সংসদ নির্বাচনে এ আসনটি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। এজন্য পৌর-উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ অন্যরা।

শোডাউনে কয়েক শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট