1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জাতীয় পার্টির নেতার বিচারের দাবিতে মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

শিবগঞ্জে জাতীয় পার্টির নেতার বিচারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগে তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার সকালে উপজেলার লহালামারী বাজারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুল, মিজানুর ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন রিপন আলী। এমনকি নারীদের সাথে প্রতারণা করেছেন। বক্তারা আরও বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি অর্থ আত্মসাত করেছেন। সে মাদক ব্যবসার সাথে জড়িত।তার অপকর্মে অতিষ্ঠ হয়ে পাওনা টাকা ফেরত চেয়ে দ্রুত বিচার দাবি করেন বক্তারা। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট