1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা অবৈধ সার জব্দ, পরিষদে নিয়ে বিতরণ করবে প্রশাসন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কাব ক্যাম্পুরীর ক্যাম্প ফায়ার ও সমাপনী ইতিহাস গড়ে ঢাকায় বাইরে দুর্গোৎসব পরিদর্শনে প্রধানমন্ত্রী: রাজশাহীতে প্রস্তুতি তুঙ্গে আনন্দঘন পরিবেশে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন বরণ ও সংবর্ধনা কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস শুরু: ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান’ সাঁইজির টানে কুষ্টিয়ায় ভক্তদের ঢল: কাল থেকে শুরু হচ্ছে তিনদিনের লালন স্মরণোৎসব শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা অবৈধ সার জব্দ, পরিষদে নিয়ে বিতরণ করবে প্রশাসন

শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা অবৈধ সার জব্দ, পরিষদে নিয়ে বিতরণ করবে প্রশাসন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৬৯ বস্তা অবৈধ রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ভটভটি থেকে এসব সার জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সারের মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর অঞ্চল থেকে অবৈধভাবে সার পাচার করে শিবগঞ্জের দিকে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সারবোঝাই দুটি ভটভটি শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে কৃষি কর্মকর্তারা ঝটিকা অভিযান চালান। এ সময় ভটভটি দুটি থেকে মোট ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, জব্দকৃত ১৬৯ বস্তা সার সাময়িকভাবে স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বা সরকারি নিয়মে এসব সার বিতরণ করা হবে। সার পাচার ও কালোবাজারি রুখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট